সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, অপরাহ্ণ ২১:০১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, অপরাহ্ণ ২১:০১

কর্মধায় চেয়ারম্যান পদে আলোচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. সাইফুর রহমান

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. সাইফুর রহমান। আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা হলে নিজের প্রার্থিতা নিয়ে আনুষ্ঠানিকভাবে মতামত প্রকাশ করবেন বলে জানা গেছে।

অ্যাডভোকেট এম. সাইফুর রহমান দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতিতে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আইন পেশার পাশাপাশি তিনি কর্মধা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

এদিকে, একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় বিভিন্ন মহল থেকে তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে। তাঁদের প্রত্যাশা, তাঁর মতো শিক্ষিত, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের মাধ্যমে কর্মধা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

স্থানীয় পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে অ্যাডভোকেট এম. সাইফুর রহমানের আইন পেশার অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহের সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

তবে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা এবং তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সাম্প্রতিক

আরো পড়ুন