Thursday, 17 September 2026, pm 12:27
Thursday, 17 September 2026, pm 12:27

লংলা কলেজে নজরুল বর্ষ নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা

শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে ১৩,১৪ ও ১৫ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আহবানে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক ইন্দ্রজিৎ রায়ের সভাপতিত্বে ও সমরেশ দাস রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মো: নজমুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল মালিক, শিক্ষক প্রতিনিধি সুরজিৎ কুমার দেব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুয়েজ খান, আকতার হোসেন, মিনহাজুল আবেদিন, জওহর লালা চক্রবর্তী, সুবীর মন্ডল, রিজন মিয়া, মঈনুল ইসলাম, খায়রুল আনাম, শিল্পী সুদর্শন রবিদাস, সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর ও হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।
তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতা দুটি শাখায় অনুষ্ঠিত হয়। বিষয় গুলোর মধ্যে ছিল নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, একক অভিনয় ও রচনা প্রতিযোগিতা। বিচারকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, গায়ত্রী চক্রবর্তী, গোলাপ মিয়া, সাফায়েত উল্লাহ, সৈয়দ আতিকুজ্জামান ও মিঠুন চক্রবর্তী। জানা যায়, কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকারীবৃন্দ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন গায়ত্রী চক্রবর্তী, সৈয়দ আতিকুজ্জামান, সমরেশ দাস রায়, মিঠুন চক্রবর্তী ও সবিতা মালাকার এবং কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম।

সাম্প্রতিক

আরো পড়ুন