মৌলভীবাজার প্রতিনিধিঃ কর আইনজীবী সমিতির ৪৬ বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন মকবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন ইমন।
মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। রোববার ( ১৫ মার্চ) নির্বাচনে ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এতে সভাপতি পদে মোঃ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মোঃ বদরুল হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে মির্জা ছয়েফ উদ্দিন বেগ,সহ সাধারন সম্পাদক বিশ্বনাথ ভট্রাচার্য়্য , কোষাধ্যক্ষ আবু নাসের মোঃ জাকারিয়া, পাঠাগার সম্পাদক বিমলেন্দু সেন,
কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফয়জুল করিম ময়ূন, মোঃ মগনু মিয়া, বিদ্যা প্রসাদ ভট্রাচার্য্য, মোঃ দেলোয়ার হোসেন দেলবী।
নির্বাচনে মোট ৫৬টি ভোটের মধ্যে ৫৫টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সরাসরি ৪৩টি এবং অনলাইন/পোস্টাল ভোট ছিল ১২টি।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান, সহকারী নির্বাচন কমিশনারের সাথে দায়িত্ব পালন করেন নিলিমেষ ঘোষ, সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ এবাদুর রহমান।
