Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। এরপর, আজ সকাল পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করে হয়।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, মোট আসামি ৯ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে জেলা ও জেলার বাইরে অভিযান চলছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

গত ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ৬ জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সাথে রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেছেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ১৫ দিন পর বখাটে চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেতে ফেলে রাখে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেস্কার আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাত ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ, হোসেন বাজার এলাকার গাফফার। অপরদিকে, মূল অভিযুক্ত নূরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

সাম্প্রতিক

আরো পড়ুন