জাগরণবার্তা ডেস্কঃ আলোচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সাবেক নেত্রী তাসনিম জারা এনসিপি’র পদে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনুদান চেয়ে নির্বাচন কালীন সময়ে ব্যয় করার জন্য অনুদান নিয়েছিলেন। পরবর্তীতে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জোটে গেলে জারা এনসিপি থেকে পদত্যাগ করেন।
এনসিপি থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঢাকা-৯ আসনে নির্বাচন করেন জারা।
সেই অনুদানের টাকা জারা এখন ফেরত দেবেন। ২৪ ফেব্রুয়ারী রাতে তাসনিম জারা তার ভেরিফাইড ফেইসবুক একাউন্টে এবিষয়ে একটি পোস্ট করেছেন। পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
“আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।
আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/9a3H74yrLFFeJoFw8
যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেয়া হবে।
বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA
ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।”
