Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

ভাষা দিবসে মৌলভীবাজার জেলা জামায়াতের আলোচনা সভা

শেয়ার করুন

 

বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের অবদান অপরিসীম। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তমদ্দুন মজলিশের অগ্রণী ভূমিকা তার বাস্তব প্রমাণ। ডাকসুর তৎকালীন জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম এর মাতৃভাষা বাংলার দাবিতে স্মারকলিপি প্রদানের ঐতিহাসিক ভূমিকা জাতিকে জানতে দেয়া হয় না। চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে —এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, “ ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সঠিক ভূমিকা রাখতে হবে। ভাষা দিবসকে সামনে রেখে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস মানুষের সামনে তুলে ধরা জরুরি।” অতীতে ভাষা আন্দোলনে ভূমিকা রাখা অধ্যাপক গোলাম আযমের অবদান অস্বীকার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষায়, “ইতিহাসের যথাযথ চর্চা ও নিরপেক্ষ মূল্যায়ন হওয়া দরকার।”

ভাষার মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের পূর্ণ মর্যাদা এখনো নিশ্চিত করা যায়নি। আজও বিচার বিভাগের রায় ইংরেজিতে লেখা হয়, বড় বড় প্রতিষ্ঠানে ইংরেজি সাইনবোর্ড ব্যবহার করা হয়। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটার যথাক্রমে মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম, আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক

আরো পড়ুন