Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

সিলেটের জামাই প্রধানমন্ত্রী : কুলাউড়ার বিরোধী দলীয় নেতা

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার দলের প্রধানমন্ত্রী সিলেটের জামাই (দামান) তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা ড. শফিকুর রহমান।

তারেক রহমানের মন্ত্রী সভায় মাত্র দুজন মন্ত্রী হয়েছেন সিলেট থেকে। তবে তারেক রহমান নিজে সিলেটের জামাই (দামান)। এবং বিরোধী দলীয় নেতা হয়েছেন সিলেটের কৃতি সন্তান ড. শফিকুর রহমান।

সেই দিক বিবেচনায় ড. শফিকুর রহমান মন্ত্রী পদমর্যাদায় সুযোগ সুবিধা পাবেন এবং সিলেটের জন্য ভূমিকা রাখতে পারবেন। অপরদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের জামাই হওয়ায় বঞ্চিত ও বৈষম্যের স্বীকার সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর।

অপরদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আরেক সন্তান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তারেক রহমানের মন্ত্রী সভায় স্থান পেয়েছেন। সিলেটের সাথে আরিফ ম্যাজিকের ছোঁয়া লাগবে মৌলভীবাজারে সেই স্বপ্নও দেখছেন অনেকে।

সাম্প্রতিক

আরো পড়ুন