Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

শেয়ার করুন

জাগরণবার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে দেশবাসী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারকৃত ১২ মিনিট ৪১ সেকেন্ডের ভাষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর ব্যবস্থা গ্রহণের অভিব্যক্তি তুলে ধরেন। আইনশৃঙ্খলা অবনতির কারণ হিসেবে মাদককে চিহ্নিত করেছে বলে জানান। তিনি দেশবাসী সকালকে সমান সুযোগসুবিধা দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন এই নির্বাচনের যারা ভোট দিয়েছে বা দেয়নি সবাই সমান অধিকার পাবে।

তিনি বলেন এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।

সাম্প্রতিক

আরো পড়ুন