Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

আজ সরকার গঠন করেছে বিএনপি : তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী

শেয়ার করুন

আজ ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

নিজস্ব প্রতিবেদনঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ টি আসনে জয়লাভ করে। এর মধ্যে ২০৯ টি আসনে জয় পায় বিএনপি।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭ টি আসনে জয়লাভ করে। স্বতন্ত্র ও অন্যান্য ৮ টি আসনে জয়লাভ করেছে।

গত ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আজ ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এর মধ্য দিয়ে দেশের ১১ তম প্রধানমন্ত্রী হলেন বিএনপি’র চেয়ারম্যান জিয়া পরিবারের ৩য় সদস্য তারেক রহমান।

আজ সকাল ১০ টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে বিকেল ৪ টায় রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবউদ্দিন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

তারেক রহমানের মন্ত্রী সভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীর স্থান পেয়েছেন। এছাড়াও পাঁচজন মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা নিয়োগ পেয়েছেন।

সাম্প্রতিক

আরো পড়ুন