মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার ইন্তেকাল করেছেন ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
আজ (শনিবার, ২৯ নভেম্বর) রাত ০৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
অধ্যাপক শাহনাজ বাহার লংলা আধুনিক ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের অধ্যাপক মোঃ নজমুল হোসেন এর স্ত্রী ও কলেজের জিবির সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে সহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে কলেজের জিবি সভাপতি, সাবেক সাংসদ এড. নবাব আলী আব্বাস খান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান শোক প্রকাশ করেছেন।
