মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ টেলিভিশন ও ইংরেজী দৈনিক নিউ এজের করেসপনডেন্ট, আই নিউজের সম্পাদক হাসানাত কামালের পিতা মাওলানা আব্দুল হান্নান এর মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মাওলানা আব্দুল হান্নান শনিবার ৮ নভেম্বর বেলা ২টায় মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি (মাঝপাড়া) নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ হাজারো ছাত্র ও গুণগ্রাহী রেখে গছেনে।
মাওলানা আবদুল হান্নান ছিলেন ক্বুরআন ও হাদিসের খাদেম এবং শতশত আলেমদের উস্তাদের উস্তাদ।
তিনি শিক্ষা জীবনে একাধারে হাদিস ও ফিক্বাহর কিতাব পড়িয়েছেন।
শনিবার রাত ৮টায় আথানগিির স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
