Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

দিনাজপুরে বাড়ীতে ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৬

শেয়ার করুন

মাহবুব হোসেন মেজর দিনাজপুর থেকে: দিনাজপুরের বিরল উপজেলার বড় গোবিন্দপুর মুন্সিপাড়া গ্রামে বসতবাড়ি জায়গায় বিল্ডিং ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ৬ জন আহত। মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিতঃ গুরতর রক্তাত্ব জখমী আহতরা হলেন জিয়াউর রহমান ও রাজ মিস্ত্রী ইছা মিয়া ওরফে লিটন।
আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা সুত্রে জানা গেছে জিয়াউর রহমান বসত বাড়ির জায়গার উপরে ব্লিডিং ঘর নির্মান করায় বিবাদী ইলিয়াছ আলী ও ইয়াছিন আলী সহ বেশ কিছু লাঠিয়াল বাহিনী এসে ব্লিডিং ঘর নির্মান করার কাজে বাধা দিলে জিয়াউর রহমান তাহাদের কথা না শুনলে শুনলে ইলিয়াছ সহ ৮ জন লাঠিয়াল বাহিনী জিয়াউর রহমান ও তার পরিবারের উপর হামলা চালিয়ে জিয়াউর রহমান, তার রাজ মিস্ত্রী ইছামিয়া ওরফে লিটন মিয়া সহ আর বেশ কয়েক জনকে লাঠি, ধারালো ছোরা, লোহার রড সহ শাবল দিয়ে আঘাত করেন।

এ এ বিষয়ে জিয়াউর রহমান বাদী হয়ে বিরল থানায় অফিসার ইনচার্জের বরাবরে লাঠিয়াল বাহিনী ইলিয়াস আলী ইয়াছিন আলী সহ ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সাম্প্রতিক

আরো পড়ুন