Thursday, 17 September 2026, am 01:33
Thursday, 17 September 2026, am 01:33

মৌলভীবাজারে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হ/ত্যার অভিযোগ

শেয়ার করুন

আমার মেয়েকে কয়েক ঘন্টা পরে হ/ত্যা করে স্বামী ও শশুর বাড়ির লোকজন : অভিযোগ বাবা-মায়ের

জানা যায় স্বামী ইব্রাহিম তার স্ত্রীকে হ/ত্যা করে শনিবার রাত আনুমানিক সাড়র ১১ দিকে তার মৃ/তদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী ইব্রাহিম ও শশুর বাড়ির লোকজন।

মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের বরইউরি গ্রামে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার বর্ষিজোড়া এলাকার অস্থায়ী বাসিন্দা সিএনজি চালক শাহিন মিয়ার মেয়ে প্রিয়া বেগমকে হ/ত্যা করা হয়েছে বলে তার পরিবার জানায়।

প্রিয়া বেগমের শ্বশুর বাড়ী থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে মৃ/তদেহ রেখে তার পরিবারের সবাইকে জানিয়ে স্বামীর পরিবারের চলে যায়, তখন থেকেই তারা পলাতক।

এ বিষয়ে প্রিয়া বেগমের বড় ভাই মামুন আহমেদ জানান যে গত কয়েকদিন ধরে স্বামীর বাড়ির সাথে তার বোনের যে কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই বিষয়ের জের ধরে স্বামী ইব্রাহিম মিয়া ও শাশুড়ি মিলে তাকে হ/ত্যা করেছে বলে দাবি প্রিয়ার পরিবারের। প্রিয়া বেগমের পরিবারের সবার দাবি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার।

এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান এটি হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সাম্প্রতিক

আরো পড়ুন