Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

মৌলভীবাজারের ৪ টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী যারা

শেয়ার করুন

মৌলভীবাজারের ৪ টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে।

৩ নভেম্বর সোমবার দলের দায়িত্বশীল মহল থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন মুজিবুর রহমান মুজিব।

ধারণা করা হচ্ছে মৌলভীবাজার-২ কুলাউড়া আসন বিএনপি’র জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়াও এই আসেন হেভিওয়েট প্রার্থী ৩ বারের সাবেক সাংসদ জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান। এ থেকে ধারণা করা হচ্ছে জোট শরিকদের সাথে সমঝোতায় যে কোন সময় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন এড. নওয়াব আলী আব্বাস খান।

সাম্প্রতিক

আরো পড়ুন