Thursday, 17 September 2026, am 02:32
Thursday, 17 September 2026, am 02:32

অক্টোবরে সিলেটে গ্রে প্তা র ৭২৫, উদ্ধার ১৪ ভিকটিম

শেয়ার করুন

সিলেটে গত অক্টোবর মাসে ৭২৫ অপরাধীকে খাঁচায় পুরেছে পুলিশ। আর উদ্ধার করেছে মোট ১৪ জন ভিকটিমকে।


রবিবার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সিলেট মহনগরীর অপরাধ প্রবনতা কমিয়ে আনতে কাজ করছে পুলিশ। এক্ষেত্রে তারা বেশ সফলও।


গত অক্টোবর মাসে মহানগর এলাকার বিভিন্ন থানা এলাকা থেকে ৫৬ জন চোর, ১৭ জন ছিনতাইকারী, ৬৩ জন মাদক ব্যবসায়ী, ১২২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।


এছাড়াও অসামাজিক কাজের অভিযোগে আটক করা হয়েছে ১৯ জনকে।


এরাসহ অন্যান্য মামলার আসামি নিয়ে মোট ৭২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে মোট ১৪ জন ভিকটিমকে।


এডিসি সাইফুল আরও জানান, সিলেট মহানগরীর অপরাধ প্রবনতা হ্রাসের আমাদের তৎপরতা দিনে দিনে আরও জোরদার করা হয়েবে।


এছাড়াও এই একমাসে সিলেট মহানগরী থেকে মোট ১ হাজার ৯৯১টি অবৈধ যানবাহন জব্দ করেছে মহানগর পুলিশ। যানবাহনগুলোর অধিকাংশই ব্যাটারিচালিত  অটোরিকশা।

সাম্প্রতিক

আরো পড়ুন